আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আবুধাবিতে ক্ষেপণাস্ত্র ভূপাতিত, ধ্বংসাবশেষে ৫ ভারতীয় আহত

আমার দেশ অনলাইন

আবুধাবিতে ক্ষেপণাস্ত্র ভূপাতিত, ধ্বংসাবশেষে ৫ ভারতীয় আহত
ছবি: সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করার কথা জানিয়েছে আবু ধাবি মিডিয়া অফিস। এ সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ৫ জন আহত হন।

বিজ্ঞাপন

আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, খলিফা ইকোনমিক জোন আবু ধাবি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এই আহত হওয়ার ঘটনা ঘটে। আহতরা সবাই ভারতীয় নাগরিক।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মিডিয়া অফিস জানিয়েছিল যে, তারা ওই এলাকায় দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজ পরিচালনা করছে। 

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...