মার্কিন প্রস্তাবের জবাব আজই দিতে পারে ইরান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মার্কিন প্রস্তাবের জবাব আজই দিতে পারে ইরান
ছবি: আল-জাজিরা

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনা করছে ইরান।

তেহরান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবারই পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব পাঠাতে পারে দেশটি।

বিজ্ঞাপন

ইরানের পার্লামেন্ট সদস্য ও সাবেক এক পররাষ্ট্রমন্ত্রী আজ জানিয়েছেন, মার্কিনিদের কাছে তাদের ফিরতি বার্তা পাঠানো হবে। তবে ইরান স্পষ্ট করে দিয়েছে, এই পর্যায়ে তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করবে না। তাদের প্রধান লক্ষ্য হলো-সব কটি ফ্রন্টে চলমান যুদ্ধের অবসান ঘটানো।

ইরান এই যুদ্ধ বন্ধের বিষয়ে সরাসরি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গ্যারান্টি বা নিশ্চয়তা দাবি করেছে। এর পাশাপাশি তেহরানের শর্ত হলো-তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করে দিতে হবে।

ইরান জানিয়েছে, এই বিষয়গুলো অর্জিত হলে দ্বিতীয় ধাপে তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত।

এদিকে হরমুজ প্রণালিতে ইরান ‘পার্সিয়ান গাল্ফ স্ট্রেট অথরিটি’ নামে একটি নতুন সংস্থা গঠন করেছে।

তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই কৌশলগত পানিপথের সামুদ্রিক শাসনব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এই প্রণালি দিয়ে চলাচলকারী যেকোনো জাহাজকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন