আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলি হামলায় ধ্বংস লেবাননের গুরুত্বপূর্ণ কাসমিয়া সেতু

আমার দেশ অনলাইন

ইসরাইলি হামলায় ধ্বংস লেবাননের গুরুত্বপূর্ণ কাসমিয়া সেতু
ছবি: সংগৃহীত।

ইসরাইলের ধারাবাহিক বিমান হামলায় দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ কাসমিয়া সেতু প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর ফলে উপকূলীয় শহর টাইর দেশের বাকি অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, লিতানি নদীর ওপর আরও কিছু সেতু থাকলেও সেগুলো অনেক দূরে অবস্থিত এবং দ্রুত ও কার্যকর যোগাযোগের কোনো সহজ পথ আর নেই।

অবকাঠামো লক্ষ্য করে এ ধরনের হামলা চলমান সংঘাতের তীব্রতা বৃদ্ধিরই ইঙ্গিত দিচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষের সময় এ ধরনের বড় অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়নি। তবে বর্তমান সংঘাতে ইসরাইল অনেক বেশি আগ্রাসী কৌশল নিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে—যেখানে হামলার মাত্রা বেড়েছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...