আলোচনায় আগ্রহী ইরান, তবুও বড় বাধা পারস্পরিক অবিশ্বাস

আমার দেশ অনলাইন

আলোচনায় আগ্রহী ইরান, তবুও বড় বাধা পারস্পরিক অবিশ্বাস
ছবি: সংগৃহীত

ইরানে নতুন করে আলোচনায় আগ্রহ দেখা গেলেও পারস্পরিক অবিশ্বাস এখনও বড় বাধা হয়ে রয়েছে। ইরান সরকার নতুন দফা আলোচনায় অংশ নিতে আগ্রহী এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের সঙ্গে ফোনালাপ চালিয়ে যাচ্ছেন। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও সমঝোতা হয়নি, যার সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিনের অবিশ্বাসের পরিবেশ।

ইরানের সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে আলোচনার মাধ্যমে পরিস্থিতির উন্নতির আশাবাদ থাকলেও, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধের আশঙ্কা পুরোপুরি দূর হবে—এমন বিশ্বাস খুব সীমিত।

তবে অনেকেই মনে করছেন, দীর্ঘমেয়াদে এই আলোচনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ তৈরি করতে পারে।

সম্প্রতি ৪০ দিনের সংঘাতে ইরানের ওপর ব্যাপক প্রভাব পড়েছে। হাজার হাজার আবাসিক এলাকা, অ্যাপার্টমেন্ট, স্কুল এবং বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সাধারণ মানুষের জীবনে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...