লেবাননে সামরিক অভিযান সম্প্রসারণের নির্দেশ দিলেন নেতানিয়াহু

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

লেবাননে সামরিক অভিযান সম্প্রসারণের নির্দেশ দিলেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি লেবাননে ইসরাইলি সামরিক অভিযান আরও সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সের উদ্ধৃতি অনুযায়ী, নেতানিয়াহু বলেন, “আমি ইসরাইলি সেনাবাহিনীকে লেবাননে অভিযান আরও বিস্তৃত করার নির্দেশ দিয়েছি।”

তিনি আরও বলেন, “এখন আমার নির্দেশ হলো, যেসব এলাকা আগে হিজবুল্লাহর নিয়ন্ত্রণে ছিল, সেখানে আমাদের নিয়ন্ত্রণ আরও গভীর ও বিস্তৃত করতে হবে।”

নেতানিয়াহুর এই মন্তব্য এমন সময়ে এলো, যখন দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর সামরিক তৎপরতা বৃদ্ধি এবং হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী আপডেট জানানো হবে।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন