যুক্তরাজ্যে নাইজেল ফারাজের সঙ্গে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

যুক্তরাজ্যে নাইজেল ফারাজের সঙ্গে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ যুক্তরাজ্যের 'রিফর্ম ইউকে' দলের নেতা নাইজেল ফারাজের সঙ্গে বৈঠক করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতির বরাতে জানানো হয়, বৈঠকে বিন জায়েদ ও ফারাজ অঞ্চলের ‘সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি এবং সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ইরানের উসকানিমূলক সন্ত্রাসী হামলার প্রভাব’ নিয়ে আলোচনা করেছেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরো বলা হয়েছে, বৈঠকে তারা যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ‘কৌশলগত সম্পর্ক’ নিয়েও আলোচনা করেন।

যুক্তরাজ্যে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর বিস্তৃত সফরের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সফরকালে তিনি যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

উল্লেখ্য, যুক্তরাজ্যের সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে নাইজেল ফারাজের দল রিফর্ম ইউকে বেশ শক্তিশালী অবস্থান তৈরি করেছে। এরপর থেকেই ফ্যারেজকে যুক্তরাজ্যের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী পদের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন