যুদ্ধ ও নিষেধাজ্ঞার চাপে ইরানে ওষুধের দামে ভয়াবহ ঊর্ধ্বগতি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুদ্ধ ও নিষেধাজ্ঞার চাপে ইরানে ওষুধের দামে ভয়াবহ ঊর্ধ্বগতি

ইরানে সাম্প্রতিক যুদ্ধের প্রভাব দেশটির স্বাস্থ্য খাতে গুরুতর সংকট সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) ইরান মিশনের প্রধান গ্রিগর সিমোনিয়ান জানিয়েছেন, যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাত ঘটেছে, যার ফলে ওষুধের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত চিকিৎসা সরঞ্জাম দিয়ে আগে স্বাস্থ্যসেবা মোটামুটি চাহিদা মেটাতে পারছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতি পুরো সরবরাহ চেইনকে ক্ষতিগ্রস্ত করেছে, ফলে চাপ বেড়েছে এবং ওষুধের দামও বাড়ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও জানান তিনি। বিশেষ করে যুদ্ধবিরতি ঘোষণার পর রোগীদের মধ্যে অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় চিকিৎসা গ্রহণের হারও বেড়েছে।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, কিছু ওষুধের দাম দ্বিগুণ হয়েছে, আবার কিছু ক্ষেত্রে ১০ গুণ পর্যন্ত বেড়েছে। জরুরি উপাদান ও কাঁচামালের ঘাটতির কারণে এই মূল্যবৃদ্ধি ঘটছে।

দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা, সাম্প্রতিক সামরিক হামলায় ওষুধ উৎপাদনকারী বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষতি এবং বন্দর অবরোধ—সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সরকারি সূত্রে জানা গেছে, মোট ওষুধের প্রায় ২০ শতাংশের দাম ইতোমধ্যে পরিবর্তন হয়েছে, যা দেশের সাধারণ মানুষের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আলজাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...