পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী শুক্রবার অনুষ্ঠেয় শান্তি আলোচনার আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেয়া হবে না। তবে চুক্তি হলে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। আমরা নিশ্চিত হয়েছি যে, সেখানে একটি অত্যন্ত ফলপ্রসূ সরকার পরিবর্তন’ (রেজিম চেঞ্জ) ঘটেছে! তাদের আর কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে মিলে মাটিতে চাপা পড়া সব পারমাণবিক বর্জ্য বা উপাদান সরিয়ে ফেলবে।
ট্রাম্প আরো বলেছেন, ইরানকে ‘শুল্ক ও নিষেধাজ্ঞা’ থেকে মুক্তি দেয়া হবে। তিনি দাবি করেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫টি পয়েন্টের মধ্যে ‘অনেকগুলোতেই এরই মধ্যে ঐকমত্য হয়েছে।
সূত্র- আল জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

