যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর চালানো হামলাকে ‘আত্মরক্ষা’ হিসেবে দাবি করা হলেও একে ‘আগ্রাসন’ বলে আখ্যায়িত করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের এই দাবির কড়া সমালোচনা করেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি নথিতে দাবি করা হয়েছিল, ইসরাইলি মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব আত্মরক্ষার সহজাত অধিকার থেকেই এই সংঘাত শুরু হয়েছে। এই দাবির পরিপ্রেক্ষিতে বাঘাই প্রশ্ন তোলেন, ‘কিসের বিরুদ্ধে আত্মরক্ষা? ইরান কি এমন কোনো ‘সশস্ত্র হামলা’ চালিয়েছিল যার বিপরীতে আত্মরক্ষার প্রয়োজন ছিল? অবশ্যই না!’
ইরানের এই মুখপাত্র আরো বলেন, এটি কোনোভাবেই আত্মরক্ষা ছিল না বরং ইরানি জাতির বিরুদ্ধে চালানো এটি একটি সুনির্দিষ্ট আগ্রাসন।
ওয়াশিংটনের সাজানো বয়ানকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। মূলত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধকে বৈধতা দেওয়ার যে চেষ্টা চলছে, তেহরান সরাসরি তা নাকচ করে দিলো।
সূত্র: আল-জাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

