ইরাকে রাতভর হামলায় শিশুসহ নিহত ৭

আমার দেশ অনলাইন

ইরাকে রাতভর হামলায় শিশুসহ নিহত ৭

মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করার আগে ইরাকের বিভিন্ন এলাকায় রাতভর একাধিক হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

দক্ষিণাঞ্চলের বসরা প্রদেশের খোর আল-জুবাইর শহরে একটি বাড়িতে বিমান হামলার ঘটনা ঘটে। বসরার প্রাদেশিক পরিষদের সদস্য থায়ের আল-সালহি জানান, প্রত্যক্ষদর্শীদের মতে ওই বাড়িতে পাঁচজন বাসিন্দা ছিলেন—তিনজন পুরুষ, একজন নারী ও একটি শিশু। তবে এখন পর্যন্ত তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি নিরাপত্তা সূত্রও নিশ্চিত করেছে যে ক্ষেপণাস্ত্র হামলায় ওই বাড়ির তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

রাজধানী বাগদাদেও একই রাতে আরেকটি হামলার ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, একটি প্রজেক্টাইল একটি বাড়িতে আঘাত হানলে আগুন ধরে যায়, এতে অন্তত দুইজন নিহত হন, যাদের মধ্যে আট বছর বয়সী একটি শিশু ছিল।

এদিকে উত্তর ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলে ইরান থেকে আসা বলে ধারণা করা একটি ড্রোন একটি বাড়িতে আঘাত হানলে এক দম্পতি নিহত হন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এই হামলাগুলোর পরপরই যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতির ঘোষণা দেয়, যা অঞ্চলের উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন