আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান সংঘাতের মাঝেই কাতার-ইউক্রেন প্রতিরক্ষা চুক্তি

আমার দেশ অনলাইন

ইরান সংঘাতের মাঝেই কাতার-ইউক্রেন প্রতিরক্ষা চুক্তি
ছবি: সংগৃহীত।

ইরানের মার্কিন-ইসরাইলি হামলা দ্বিতীয় মাসে পড়ল। ইতোমধ্যে হামলার পাল্টা জবাবে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এই পরিস্থিতে উপসাগরীয় দেশ কাতার ইউরোপীয় দেশ ইউক্রেনের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আলজাজিরার

চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা হবে।

বিজ্ঞাপন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমানে দোহা সফরে রয়েছেন। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করেন, যেখানে দেশটির সঙ্গে একটি নিরাপত্তা চুক্তির বাকি বিষয়গুলো চূড়ান্ত করার কথা জানান।

চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই চুক্তি দুই দেশের সামরিক সক্ষমতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...