হামাসের আরেক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হামাসের আরেক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

দখলদার ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা উত্তর গাজা উপত্যকায় হামাসের শীর্ষ কমান্ডার ইমাদ হাসান হুসেইন আসলিমকে হত্যা করেছে। বুধবার পরিচালিত এক যৌথ অভিযানে ইসরাইলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেত তাকে লক্ষ্য করে হামলা চালায় বলে জানানো হয়েছে। খবর আল-জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দখলদার ইসরাইলি বাহিনী জানায়, ইমাদ আসলিম হামাসের জেইতুন ব্যাটালিয়নের কমান্ডার এবং গাজা সিটি ব্রিগেডের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাদের দাবি, তিনি গাজায় ইসরাইলি সেনাদের বিরুদ্ধে “কয়েক ডজন হামলার” নেতৃত্ব দিয়েছিলেন এবং তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি হয়ে উঠেছিলেন।

বিজ্ঞাপন

তবে এ ঘটনায় হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইসরাইলের দাবি সত্য হলে, গত দুই সপ্তাহে হামাসের তৃতীয় শীর্ষ নেতাকে হত্যার ঘটনা হবে এটি। এর আগে চলতি সপ্তাহে ইসরাইলি হামলায় হামাস নেতা মোহাম্মদ ওদেহ তার স্ত্রী ও দুই সন্তানসহ নিহত হন। এছাড়া মাসের শুরুতে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের প্রধান ইজ্জ আল-দীন আল-হাদ্দাদও এক হামলায় নিহত হয়েছেন বলে দাবি করে ইসরাইল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...