যুক্তরাষ্ট্র থেকে ‘ইতিবাচক’ বার্তা পাওয়ার ইঙ্গিত দিল ইরান

যুক্তরাষ্ট্র থেকে ‘ইতিবাচক’ বার্তা পাওয়ার ইঙ্গিত দিল ইরান
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু ‘ইতিবাচক’ বার্তা পাওয়ার ইঙ্গিত দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কারেম গরিবাবাদি। তবে বার্তাগুলোর ধরন বা সেগুলো কোন পর্যায় থেকে আসছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

বিজ্ঞাপন

তেহরান-ভিত্তিক সাংবাদিক ওয়েসাম বাহরানি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে ইন্টারসেপ্টরের সংখ্যা কমে আসছে এমন খবরের মাঝে বড় প্রশ্ন হলো ইরানের সঙ্গে আলোচনার অবস্থা কী।

আলজাজিরাকে বাহরানি বলেন, ‘এর উত্তর এসেছে উপ-পররাষ্ট্রমন্ত্রী কেরেম গরিবাবাদির কাছ থেকে, যিনি বলেছেন যে আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু ধরনের বার্তা পাচ্ছি। তিনি ইঙ্গিত দিয়েছেন যে এগুলো ইতিবাচক বার্তা, যদিও তিনি কী ধরনের বার্তা বা কোথা থেকে আসছে তা বলতে রাজি হননি।’

তিনি আরো বলেন, ‘এখানে থাকা ইরানিদের এই আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথমে ওমানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়টি নিষ্পত্তি করতে হবে, সেখানে একটি চুক্তি সম্পন্ন করতে হবে এবং হরমুজ প্রণালীতে ও ইরানের দিক থেকে নতুন সীমানা নির্ধারণ করতে হবে।’

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন