আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ফেলা ১২০ ক্লাস্টার বোমা নিষ্ক্রিয়ের দাবি ইরানের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ফেলা ১২০ ক্লাস্টার বোমা নিষ্ক্রিয়ের দাবি ইরানের
ছবি: সংগৃহীত।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে ফেলে রাখা ১২০টি ক্লাস্টার বোমা শনাক্ত করে নিষ্ক্রিয় করা হয়েছে। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির বরাতে আইআরজিসির ফার্স প্রদেশের জনসংযোগ বিভাগের উপপ্রধান জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কয়েকদিন আগে চালানো হামলার সময় কাফরি গ্রাম ও আশপাশের এলাকায় এসব বোমা নিক্ষেপ করা হয়েছিল।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে এসব বিপজ্জনক বিস্ফোরক উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন