ইসরাইলের দিকে ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলিসামরিক বাহিনী। খবর আলজাজিরার।
বিজ্ঞাপন
এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এ ধরনের হামলা নতুন অর্থ তৈরি করছে। বিশেষ করে গত কয়েক দিন ধরেই ইরান একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে সুরক্ষিত পারমাণবিক স্থাপনা অবস্থিত শহর দিমোনা। এছাড়া ইসরাইলের আরাদ শহরে সাম্প্রতিক ইরানের হামলা অনেক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। ফলে ইসরাইলের বিভিন্ন এলাকায় সাইরেন যেন বেজেই চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

