সৌদির তেলবাহী ৮ ট্যাংকারের গতিপথ বদলে দিল হুথিরা

সৌদির তেলবাহী ৮ ট্যাংকারের গতিপথ বদলে দিল হুথিরা
এআই দ্বারা নির্মিত ছবি।

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা দাবি করেছে, তারা সৌদি আরবের অন্তত আটটি তেলবাহী ট্যাংকারকে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে।

ইয়েমেনের হুথি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ঘটনাটি ঠিক কবে ঘটেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা তিনি উল্লেখ করেননি।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে ইয়াহইয়া সারি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী নিশ্চিত করছে যে সৌদি শত্রুদের বিরুদ্ধে অবরোধ কার্যক্রম অব্যাহত রয়েছে। আল্লাহর ইচ্ছায়, সশস্ত্র বাহিনীর হাত যেখানেই সম্ভব সৌদি জাহাজের কাছে পৌঁছে যাবে।’

এর আগে গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয় হুথিরা।

এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে ফি বা ট্যাক্স আদায় করা হবে—সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন