আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশ রক্ষায় ‘প্রস্তুত’ ফ্রান্স

আমার দেশ অনলাইন

ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশ রক্ষায় ‘প্রস্তুত’ ফ্রান্স

ইরানের হামলা বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলো ও জর্ডানকে রক্ষায় ফ্রান্স প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো।

বিজ্ঞাপন

সোমবার এক বিবৃতিতে বারো বলেন, ‘ইরানের রেভল্যুশনারি গার্ডের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া এবং অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধে জড়িয়ে পড়া মিত্র দেশগুলোর প্রতি ফ্রান্স পূর্ণ সমর্থন ও সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে।

এসময় বারো তার বক্তব্যে উপসাগরীয় দেশ—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক, বাহরাইন, কুয়েত, ওমান ও জর্ডানের নাম উল্লেখ করেন।

তিনি আরো বলেন, ‘প্রয়োজনে তাদের প্রতিরক্ষায় অংশ নিতে ফ্রান্স প্রস্তুত রয়েছে।’

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানান, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তেমনি সাম্প্রতিক এই একতরফা হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বারো। তিনি বলেছেন, এ ধরনের শক্তি প্রয়োগের সিদ্ধান্ত জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থায় আলোচনা হওয়া উচিত ছিল।

প্যারিসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বারো বলেন, ‘এটি এমন একটি বিষয় যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো যৌথ কাঠামোর মধ্যে আলোচনা হওয়া প্রয়োজন ছিল। সেখানেই সবাই নিজেদের দায়িত্ব নিতে পারত।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন