উপসাগরীয় কয়েকটি দেশে মার্কিন ব্যাংকের শাখায় হামলা চালানো হয়েছিল যুক্তরাষ্ট্রের আগের হামলার প্রতিশোধ হিসেবে, এমনটা দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। খবর আলজাজিরার।
আইআরজিসির মুখপাত্র সর্দার নাঈনি বলেছেন, যুক্তরাষ্ট্রের দুটি ইরানি ব্যাংকে হামলার জবাব হিসেবেই মার্কিন ব্যাংক শাখাগুলোকে লক্ষ্য করা হয়। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম তার এই বক্তব্য প্রকাশ করেছে।
নাঈনি সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র একই ধরনের হামলা আবার চালায়, তাহলে অঞ্চলে থাকা সব মার্কিন ব্যাংক শাখাই ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
এর মধ্যে দুবাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টার (ডিআইএফসি) এলাকায় পরপর দুটি হামলার ঘটনা ঘটেছে। এর পর সেখানে অবস্থিত বড় মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলো—যেমন সিটিগ্রুপ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড—তাদের অফিস খালি করে দেয় এবং কর্মীদের জন্য বাড়ি থেকে কাজের ব্যবস্থা চালু করে।
এদিকে এইচএসবিসি কাতারে তাদের শাখা বন্ধ করে দিয়েছে এবং অঞ্চলে কর্মীদের জন্য দূরবর্তীভাবে কাজ করার নীতি চালু করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

