আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা, উদ্বেগে আইএএইএ

আমার দেশ অনলাইন

ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা, উদ্বেগে আইএএইএ
ছবি: সংগৃহীত।

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির পারমাণবিক শক্তি সংস্থা।

বিজ্ঞাপন

তাসনিম নিউজ এজেন্সির বরাতে সংস্থাটি জানায়, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির কাছে এটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর তৃতীয় হামলা।

সংস্থার দাবি, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং আর্থিক বা কারিগরি কোনো ক্ষতিও হয়নি।

তবে ইরান বলেছে, শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা আন্তর্জাতিক আইন ও চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি আঞ্চলিক নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।

এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএএইএ) জানিয়েছে, গত ১০ দিনের মধ্যে এটি তৃতীয়বারের মতো বুশেহর এলাকার কাছাকাছি হামলার ঘটনা।

আইএইএ আরো জানায়, ইরানের তথ্য অনুযায়ী বিদ্যুৎকেন্দ্রের কার্যরত রিয়্যাক্টরে কোনো ক্ষতি হয়নি এবং কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি; প্লান্টের অবস্থা স্বাভাবিক রয়েছে।

তবে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল এম গ্রোসি গভীর উদ্বেগ প্রকাশ করে সতর্ক করেছেন, পারমাণবিক স্থাপনার আশপাশে সামরিক কর্মকাণ্ড চলতে থাকলে বড় ধরনের তেজস্ক্রিয় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।

পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মহাপরিচালক গ্রোসি সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

সূত্র: আলজাজিরার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন