আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা ও পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। খবর আলজাজিরার।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি দুই নেতার মধ্যে টেলিফোনে কথা হয়। এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতা, দুই দেশের সম্পর্ক আরো জোরদার করার উপায় এবং আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা করেন তারা।
বিবৃতিতে আরো বলা হয়, আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যৌথ সমন্বয় ও কূটনৈতিক প্রচেষ্টা নিয়েও মতবিনিময় করেন দুই নেতা।
এ সময় শেখ মোহাম্মদ বলেন, নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় একটি পূর্ণাঙ্গ চুক্তির পথ তৈরি করতে কূটনৈতিক প্রচেষ্টা ও উদ্যোগের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



