তেহরানে পাকিস্তানি ও ইরানি প্রতিনিধিদলের মধ্যে আলোচনার বিষয়ে যা জানা যাচ্ছে

তেহরানে পাকিস্তানি ও ইরানি প্রতিনিধিদলের মধ্যে আলোচনার বিষয়ে যা জানা যাচ্ছে

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে একটি পাকিস্তানি প্রতিনিধিদল ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছে, যেখানে তারা যুক্তরাষ্ট্রর পক্ষ থেকে একটি নতুন বার্তা পৌঁছে দিচ্ছে এবং দ্বিতীয় দফা আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে তেহরানে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

ইরান নিশ্চিত করেছে, সপ্তাহান্তে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর উভয় পক্ষ পাকিস্তানের মাধ্যমে পরোক্ষ যোগাযোগ অব্যাহত রেখেছে।

এই কূটনৈতিক তৎপরতা এমন সময়ে হচ্ছে, যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের দ্রুত সমাপ্তি নিয়ে আশাবাদ প্রকাশ করে বিশ্বকে “অসাধারণ দুটি দিনের” জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

এর আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন, আসিম মুনির মধ্যস্থতায় “চমৎকার কাজ” করছেন এবং তার প্রচেষ্টার ফলেই আলোচকরা আবার পাকিস্তানে ফিরে যেতে পারেন।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ভঙ্গুর দুই সপ্তাহের যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে, যা ২২ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকার কথা।

মধ্যস্থতাকারীরা তিনটি প্রধান অমীমাংসিত ইস্যুতে সমঝোতা আনার চেষ্টা করছেন—ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির জন্য ইরানের ক্ষতিপূরণ।

সূত্র: আল-জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন