ইরানের রেল নেটওয়ার্ককে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে উপস্থাপনের চেষ্টা ইসরাইলের

আমার দেশ অনলাইন

ইরানের রেল নেটওয়ার্ককে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে উপস্থাপনের চেষ্টা ইসরাইলের

ইরানের রেলওয়ে নেটওয়ার্ককে ইসরাইল সামরিকভাবে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বলে জানা গেছে। ইসরাইলি সেনাবাহিনীর রেডিওতে উদ্ধৃত নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, ইরানের এই রেলপথব্যবস্থাকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) তাদের সামরিক কার্যক্রম জোরদারে ব্যবহার করছে।

বিজ্ঞাপন

তাদের দাবি, এই নেটওয়ার্কের মাধ্যমে দেশজুড়ে অস্ত্র পাচার ও পরিবহন করা হচ্ছে, যা সামরিক অভিযান পরিচালনায় সহায়ক ভূমিকা রাখছে।

বিশ্লেষকদের মতে, ইসরাইল এমন একটি ভাষ্য তৈরি করতে চাইছে, যেখানে এসব অবকাঠামোকে আঘাত করা ‘বৈধ’ বলে প্রতীয়মান হয়। এর আগে গাজায়ও একই ধরনের পরিস্থিতি দেখা গেছে, যেখানে ইসরাইলি বাহিনী একাধিক স্বাস্থ্যসেবা স্থাপনায় হামলা চালায়।

ইরানের ক্ষেত্রে, দেশটির সরকারি কাঠামোকে সহায়তা করে এমন যেকোনো প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করার পক্ষে অবস্থান নিয়েছে ইসরাইল। এর ফলে তারা সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকাও বাড়াচ্ছে, কারণ এখনো ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

এছাড়া, সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন করে তুলে ইরানের জনগণকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহে উসকে দেওয়ার কৌশলও নিতে পারে ইসরাইল। তবে এই পরিকল্পনা ঝুঁকিপূর্ণ—কারণ এতে সরকারবিরোধী মানুষও উল্টো সরকারের পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...