ইরানে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যেসব দেশ ইরানে অস্ত্র সরবরাহ করবে তাদের ওপর শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্প লিখেছেন, “যেসব দেশ ইরানে সামরিক অস্ত্র সরবরাহ করছে, যুক্তরাষ্ট্রে তাদের বিক্রি করা যে কোনো এবং সমস্ত পণ্যের ওপর অবিলম্বে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে। এক্ষেত্রে কোনো ধরনের ছাড় বা ব্যতিক্রম রাখা হবে না!”

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন