ইরানের শরিফ বিশ্ববিদ্যালয়ে হামলা

আমার দেশ অনলাইন

ইরানের শরিফ বিশ্ববিদ্যালয়ে হামলা

ইরানের রাজধানীতে অবস্থিত শরিফ বিশ্ববিদ্যালয়ে হামলার খবর পাওয়া গেছে। এতে তেহরানের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার (৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, ‘শরিফ বিশ্ববিদ্যালয়ের একটি গ্যাস স্টেশনে হামলা হয়েছে। এর ফলে শরিফ এলাকার বিভিন্ন স্থানে সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে।

তেহরানের জেলা ৯-এর একজন কর্মকর্তা জানান, পরিস্থিতি সাময়িক এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

সূত্র : এএফপি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন