গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই কর্মীকে আদালতে তুলছে ইসরাইল

আমার দেশ অনলাইন

গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই কর্মীকে আদালতে তুলছে ইসরাইল

গাজা অভিমুখী একটি মানবিক সহায়তা বহরের দুই বিদেশি কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরাইলে নিয়ে যাওয়ার পর আজ আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে একটি ইসরাইলি মানবাধিকার সংস্থা।

বিজ্ঞাপন

৫০টিরও বেশি নৌযানের এই বহর ফ্রান্স, স্পেন ও ইতালি থেকে যাত্রা শুরু করেছিল, যার লক্ষ্য ছিল গাজায় ইসরাইলি অবরোধ ভেঙে খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া। খবর আল জাজিরার।

তবে বৃহস্পতিবার গ্রিসের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি বাহিনী নৌবহরটি আটক করে। ইসরাইলের দাবি অনুযায়ী, প্রায় ১৭৫ জন কর্মীকে সরিয়ে নেওয়া হয়, যাদের মধ্যে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরাইলে নিয়ে যাওয়া হয়।

আটক দুই কর্মী হলেন স্পেনের নাগরিক সাইফ আবু কেশেক এবং ব্রাজিলের থিয়াগো অ্যাভিলো। তাদের আজ আশকেলন শহরের আদালতে হাজির করা হবে।

মানবাধিকার সংগঠন আদালাহর আন্তর্জাতিক অ্যাডভোকেসি সমন্বয়ক মিরিয়াম আজেম বলেন, এখনো পর্যন্ত তাদের আদালতে হাজির করা হয়নি।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন