লেবাননে ইসরাইলি আগ্রাসন ও হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা প্রক্রিয়া স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাগের ঘালিবাফ।
সোমবার লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে ফোনালাপে তিনি এ হুঁশিয়ারি দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ঘালিবাফ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এক্স পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, ‘আমার ভাই এবং লেবাননের পার্লামেন্ট স্পিকার জনাব নাবিহ বেরির সঙ্গে আলাপে আমি জোর দিয়ে বলেছি, লেবাননে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর (ইসরাইল) অপরাধযজ্ঞ যদি অব্যাহত থাকে, তবে আমরা কেবল আলোচনা প্রক্রিয়াই স্থগিত করব না, বরং তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াব।’
পোস্টের শেষাংশে তিনি আরো বলেন, ‘প্রতিরোধ দীর্ঘজীবী হোক! মাতৃভূমি রক্ষা দীর্ঘজীবী হোক! ইরান ও লেবাননের জনগণের ভ্রাতৃত্ব দীর্ঘজীবী হোক!’
সূত্র: আল-জাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


