আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের ইসরাইলি হামলা, পুলিশ সদস্যসহ নিহত ৪

আমার দেশ অনলাইন

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের ইসরাইলি হামলা, পুলিশ সদস্যসহ নিহত ৪

গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন। চলতি বছরের অক্টোবরের তথাকথিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে প্রায় প্রতিদিনই এ ধরনের হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে জানা যায়, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি পুলিশ যানবাহন লক্ষ্য করে হামলায় তিনজন নিহত হন। চিকিৎসকরা তাদের হামাস-নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর সদস্য হিসেবে শনাক্ত করেছেন। এ হামলায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের নুসেইরাতের আল-আওদা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে, উত্তর গাজার শেখ রাদওয়ান এলাকায় পৃথক আরেকটি বিমান হামলায় একজন নিহত হন। তাকে ফাতাহ-সংশ্লিষ্ট একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা হিসেবে শনাক্ত করা হয়েছে। ওই হামলায় আরও কয়েকজন আহত হলেও সঠিক সংখ্যা জানা যায়নি।

বার্তা সংস্থা ওয়াফা ও রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় হামলার মাত্রা কিছুটা কমে গিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে আবারও হামলা বেড়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ওই সময়ের পর থেকে ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ডজনখানেক ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র: আলজাজিরা, মিডল ইস্ট আই।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...