সিরিয়ায় বাড়িঘর ধ্বংস

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের আহ্বান অ্যামনেস্টির

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের আহ্বান অ্যামনেস্টির
ছবি : সংগৃহীত

সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর ঘরবাড়ি ধ্বংসের ঘটনায় যুদ্ধাপরাধের তদন্ত চেয়ে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় ইসরাইলি হামলার বিষয়ে এই তদন্তের দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি দক্ষিণ সিরিয়ায় ইসরাইলি বাহিনী তাদের অভিযান ও গোলাবর্ষণ জোরদার করেছে। এর ফলে ওই অঞ্চলের কৃষি জমি ও আবাসিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মানবাধিকার সংস্থাটি জানায়, ইসরাইল ১৯৭৪ সালের বিচ্ছেদ চুক্তি লঙ্ঘন করে অধিকৃত গোলান মালভূমির বাইরে সিরিয়ার অতিরিক্ত ভূখণ্ড দখল করে নিয়েছে।

স্থানীয় সিরীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ইসরাইলি বাহিনী ঘনঘন অভিযান চালাচ্ছে এবং তরুণদের আটক করছে। এছাড়া কৃষি জমিতে আগাছানাশক ব্যবহারের ফলে অনেক কৃষক তাদের জমিতে প্রবেশ করতে পারছেন না। মূলত এসব কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতেই ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত চায় অ্যামনেস্টি।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন