পেট্রোলের দাম ৪৩ শতাংশ এবং হাইস্পিড ডিজেলের দাম ৫৫ শতাংশ বাড়িয়েছে পাকিস্তান সরকার। ইরান যুদ্ধের কারণে তেলের দাম বাড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির জ্বালানিবিষয়ক মন্ত্রী বলেছেন, সরকারের সম্পদ সীমিত এবং বর্তমানে এই যুদ্ধের কোনো শেষ দেখা যাচ্ছে না।
পাকিস্তান আমদানি করা তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণে তেল আমদানি করে। সম্প্রতি পাকিস্তান জানায়, প্রণালি দিয়ে পাকিস্তানের পতাকাবাহী কিছু জাহাজের জন্য নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করতে পেরেছে তারা। প্রণালিটি ইরান কার্যকরভাবে বন্ধ করে দিয়েছে।
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর দ্বিতীয়বারের মতো মূল্য বাড়াল পাকিস্তান। যুদ্ধ শুরুর আগের তুলনায় দেশটিতে পেট্রোলের দাম এখন ৭৭ শতাংশ এবং ডিজেলের দাম ৮৭ শতাংশ বেশি। নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য ভর্তুকির ব্যবস্থা থাকবে।
সূত্র: আলজাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন সাবেক জান্তাপ্রধান মিন অং হ্লাইং