হোম > আমার দেশ স্পেশাল

চামড়ার নামমাত্র দাম, ফেলে দিয়েছেন অনেকে

আমার দেশ অনলাইন

কোরবানির ঈদকে কেন্দ্র করে রাজধানীতে চামড়ার বিক্রেতারা হতাশ। নামমাত্র দামে চামড়া কেনার অভিযোগ করেছেন বিক্রেতারা। শুক্রবার (২৯ মে) সকালে এসব অভিযোগ পাওয়া গেছে।

মাদ্রাসা, এতিমখানা ও মৌসুমি সংগ্রহকারীরা বলছেন, সরকারনির্ধারিত দামের সঙ্গে বাজারের দামের কোনো মিল নেই। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, ট্যানারি মালিকদের বকেয়া ও নগদ অর্থ সংকটের কারণেই বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

কোথাও রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছে গরু ও ছাগলের চামড়া। ক্রেতা-বিক্রেতাদের দরদাম আর হাঁকডাকে পুরো এলাকা সরগরম থাকলেও বিক্রেতাদের মুখে ছিল হতাশার ছাপ।

পোস্তায় বড় গরুর চামড়া বিক্রি করতে আসা কয়েকজন গণমাধ্যমকে জানান, একটি ভালো মানের বড় চামড়ার দাম সর্বোচ্চ ৫০০ টাকা বলা হচ্ছে। কোথাও সামান্য কাটা বা ছিদ্র থাকলে দাম নেমে যাচ্ছে ১০০ থেকে ২০০ টাকায়। এক ধরনের সিন্ডিকেট করে ইচ্ছেমতো দাম নির্ধারণ করা হচ্ছে।

চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে মৌসুমি ব্যবসায়ীরা শত শত গরুর চামড়া সংগ্রহ করছিলেন। সবারই আশা ছিল, রাত বাড়ার সঙ্গে সঙ্গে দাম উঠবে। কিন্তু সেই আশা শেষ পর্যন্ত ভেঙে যায়। কেউ চামড়া বিক্রি করতে না পেরে রাস্তায় ফেলে চলে যান। কেউ নামমাত্র দামে ছেড়ে দেন। কেউ আবার জোর করে আড়তে চামড়া ঢুকিয়ে দিয়ে ফিরে আসেন। চট্টগ্রামের চামড়ার বাজারে এবারও যেন ফিরে এল পুরোনো সংকট।

সাতক্ষীরা জেলার অনেকেই পশুর চামড়া বিক্রি না হওয়ায় চরম বিপাকে পড়েন। এছাড়া মৌসুমি ব্যবসায়ী ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনোভাবেই চামড়া বিক্রি করতে না পেরে লোকসান আর দুর্গন্ধের হাত থেকে বাঁচতে জেলার বিভিন্ন স্থানে চামড়া মাটিতে পুঁতে ফেলেছেন এমন অভিযোগ পাওয়া গেছে।

সিরাজগঞ্জের তাড়াশে কোরবানির পশুর চামড়ার বাজারে এবার ব্যাপক ধস নেমেছে। কোরবানির পর দুপুর থেকেই উপজেলার সদরসহ বিভিন্ন গ্রামে মৌসুমী ব্যবসায়ীরা চামড়া সংগ্রহ শুরু করলেও ক্রেতার সংখ্যা ছিল খুবই কম।

কোথাও কোথাও চামড়া কিনতে কোনো ব্যবসায়ীই যাননি। ফলে অনেকেই বাধ্য হয়ে চামড়া উপজেলা সদরে নিয়ে আসেন। কিন্তু সেখানেও কাঙ্ক্ষিত দাম না পেয়ে কেউ কেউ চামড়া ফেলে রেখে চলে গেছেন। আবার অনেকে স্থানীয় মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে চামড়া দান করে দিয়েছেন।

এমবি

নরম খোলসের কাঁকড়া নিয়ে আগ্রহ বাড়ছে কেন

পশু পরিবহনে নিষ্ঠুরতা, আইন থাকলেও নেই বাস্তবায়ন

কলকাতায় আ.লীগের দুই নেতা সাত দিনের রিমান্ডে

সেনা কর্মকর্তাদের বিচার কোন পথে

ভারতের সঙ্গে হাসিনার গোপন চুক্তি প্রকাশ হবে কবে

খুলনায় ভয়ংকর মাফিয়া নেটওয়ার্ক ‘বি কোম্পানি’

জমে উঠছে কোরবানির পশুর হাট, খাদ্য-পরিবহনে বাড়তি খরচ

ঈদযাত্রায় এসি বাসে ইচ্ছামতো ভাড়া আদায়

বিচারক সংকটে আদালতের কার্যক্রমে স্থবিরতা

নৃশংস খুন-ধর্ষণে উদ্বেগ বাড়ছে দেশজুড়ে