হোম > আমার দেশ স্পেশাল

রাজধানীতে কোরবানির হাটে ক্রেতা কম

মাহমুদা ডলি

রাজধানীতে কোরবানির পশুর হাট আনুষ্ঠানিকভাবে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। কিন্তু গতকাল বুধবার পর্যন্ত হাটে তোলা পশুর তুলনায় কম এসেছেন ক্রেতারা। বিক্রেতারা ঢাকায় ট্রাকে ট্রাকে গরু ও অন্যান্য কোরবানির পশু নিয়ে এলেও গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত বেচাকেনা একদম কম ছিল। এরই মধ্যে পশু চুরি, চাদাঁবাজিসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন গরু ব্যবসায়ীরা। পাশাপাশি হাটে রাখা গরু চুরির অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর গোপীবাগ, ব্রাদার্স ক্লাব থেকে শুরু করে কমলাপুর রেলস্টেশন, মুগদা পর্যন্ত চারপাশের প্রায় দুই কিলোমিটার জুড়ে গরুর হাট বসিয়েছেন স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেন ও রবিউল ইসলাম নয়ন। এই হাট থেকে আবার গরু চুরি হয়ে যাওয়ার অভিযোগ করেছেন আবু শ্যামা ব্যাপারী।

সিরাজগঞ্জ থেকে আসা এ পাইকারি ব্যবসায়ী আমার দেশকে বলেন, তিনি ১৫০টি গরু নিয়ে হাটে এসেছেন। তার প্রত্যেকটি গরুর দাম সর্বনিম্ন দুই লাখ টাকা। কিন্তু একটি গরু মঙ্গলবার রাতে চুরি হয়ে যায়।

এদিকে কোরবানির হাট শুরু হলেও শেষ সময়ের অপেক্ষায় রয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। ক্রেতারা জানান, ব্যাপারীরা এখন বেশি দাম চাচ্ছেন। তাছাড়া পশু রাখার মতো জায়গা নেই। তাই শেষের দিকে কিনতে চাচ্ছেন তারা।

ব্যবসায়ীরা জানান, এখন অনেকেই এসে ঘুরে যাচ্ছেন। কেউ দাম বললেও বড় পার্থক্যের কারণে বিক্রি করতে পারছেন না। তবে শেষের দুদিন ভালো বিক্রির আশা করছেন তারা।

রাজধানীর কমলাপুর ছাড়াও হাজারীবাগ, আমুলিয়া, শারুলিয়া, সাদেক হোসেন খোকা মাঠের হাটগুলোতে ঘুরে দেখা গেছে, বিভিন্ন এলাকা থেকে আসা গরু ব্যাপারীরা নিজেদের পশুর যত্নে ব্যস্ত সময় পার করছেন। এর বিপরীতে ক্রেতাদের উপস্থিতি হাতেগোনা। যারা আসছেন, তারা বরং বাজার যাচাই করছেন।

ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিটি গরুর পেছনে তাদের যেই পরিমাণ খরচ হয়েছে ক্রেতারা সেই পরিমাণ দাম বলে না। বড় গরুর জন্য ক্রেতারা ছোট গরুর দাম দিতে চাচ্ছেন।

রাজধানীর মতিঝিল এলাকা থেকে ছেলে-মেয়েকে নিয়ে গরু কিনতে এসেছিলেন কর্মজীবী নারী তানিয়া আক্তার। তিনি বলেন, আমি বেশ কয়েকটি গরু দেখেছি। তবে দাম চাহিদা অনুযায়ী বেশি চাচ্ছে। মাঝারি সাইজের একটি গরু দেখেছি, যার দাম এক লাখের বেশি হওয়ার কথা নয়। কিন্তু এই দাম বলার পরও তারা দিচ্ছে না। তাদের দাবি এক লাখ ৩০ হাজার টাকা। তবে এই টাকা দিয়ে আরেকটু বড় গরুও কেনা সম্ভব। ঘুরে দেখছি, যদি পছন্দ হয় তাহলে কিনে নেব।

পশুর হাটে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার

গত দুই দিনে চাদাঁবাজির অভিযোগে পৃথক পশুর হাট থেকে সেনাবাহিনী পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার উত্তরা ১০ নম্বর সেক্টর কামারপাড়া পশুর হাটে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করেছে সেনাবাহিনী। এই নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ইজারাদার এসএ ব্রাদার্স এন্টারপ্রাইজ।

এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ১ জুন ভোরে হাজারীবাগ এলাকায় সেনাবাহিনীর অভিযানে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি ও জোর করে গরু ব্যবসায়ীদের ট্রাকের গন্তব্য পরিবর্তনের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

ভূপৃষ্ঠের ছয় কিলোমিটার গভীরে গ্যাস অনুসন্ধান শুরু হচ্ছে

শ্রমিকের ন্যায্য অধিকারের দাবি জোরালো হয়ে উঠেছে

পরিকল্পনা বাস্তবায়নে বাধা হতে পারে প্রভাবশালী গোষ্ঠী

উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড, অস্ত্রের ঝনঝনানি

টানা বৃষ্টিতে বোরোর ব্যাপক ক্ষতি, কৃষকের মাথায় হাত

ব্যয় কমিয়েও আলোর মুখ দেখছে না গুচ্ছগ্রাম তৃতীয় ধাপের প্রকল্প

পদ্মা ব্যারাজ নির্মাণসহ ১৭২৯ প্রস্তাব মাঠ প্রশাসনের

লক্ষ্য দুর্যোগ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা, বাস্তবায়ন নিয়ে শঙ্কা

অডিট আপত্তি সত্ত্বেও পদোন্নতি দিতে মরিয়া বিটিআরসি

জামায়াত-এনসিপি মৈত্রীর ভবিষ্যৎ কোন পথে