হোম > আমার দেশ স্পেশাল > বিশেষ প্রতিবেদন

ঘরে বসেই যেভাবে জানবেন ভোটকেন্দ্র ও বুথের তথ্য

সোহানুর রহমান শুভ

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের আর মাত্র পাঁচ দিন বাকি। নির্বাচন সামনে রেখে ভোটারদের সুবিধার্থে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। অ্যাপটির মাধ্যমে ভোটাররা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দিয়ে ঘরে বসেই ভোটকেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান জানতে পারবেন।

‘Smart Election Management BD’ নামের অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। ইসি জানায়, নির্বাচনের সময় ভোটারদের হয়রানি কমাতে ও তথ্য সহজলভ্য করতে অ্যাপটি চালু করা হয়েছে।

এ অ্যাপের মাধ্যমে ভোটাররা ঘরে বসে সহজেই তাদের নির্ধারিত ভোটকেন্দ্রের জিও লোকেশন, কেন্দ্রের (ভবনের) ছবি, নিজের অবস্থান থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব এবং ম্যাপসহ বিস্তারিত তথ্য জানতে পারবেন। ফলে ভোটের দিন ভোটকেন্দ্র খুঁজে পেতে ভোটারদের কোনো বিড়ম্বনায় পড়তে হবে না।

এছাড়া অ্যাপটিতে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংক্রান্ত বিভিন্ন নির্দেশনাসহ নির্বাচনের ফলাফল সম্পর্কিত তথ্যও পাওয়া যাবে।

অ্যাপটি মোবাইল ফোনে ইনস্টল করার পর ভোটারের জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্রের নম্বর প্রদান করলে প্রয়োজনীয় সব তথ্য প্রদর্শিত হবে। এতে ভোটার আইডি নম্বর, নির্ধারিত ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা, ভোট দেওয়ার সিরিয়াল নম্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত থাকবে।

সাধারণত মফস্বল শহর ও গ্রামীণ এলাকায় ভোটারদের নিজ নিজ ভোটকেন্দ্রের তথ্য জানতে তেমন বেগ পেতে হয় না। কিন্তু মহানগরসহ বড় বড় শহরের ভোটারদের কেন্দ্র নিয়ে কিছুটা জটিলতায় পড়তে হয়। এছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের সময় যেসব ভোটকেন্দ্র থাকে, সংসদ নির্বাচনে সেখানে অনেক হেরফের করা হয়। এক্ষেত্রে ভোটাররা তাদের ভোটকেন্দ্র কোনটি হবে তা নিয়ে কিছুটা বিভ্রান্তিতে পড়েন।

এর বাইরে নতুন ভোটাররাও তাদের ভোটকেন্দ্র নিয়ে বিড়ম্বনায় পড়েন। আবার বেশির ভাগ ভোটার ভোটকেন্দ্র সম্পর্কে জানলেও ভোটার নম্বর এবং ভোটারের ক্রমিক নম্বর তাদের জানা থাকে না । এসব সমস্যার সমাধান মিলবে ‘স্মাট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপে।

তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

বিদেশি পর্যবেক্ষকদের জন্য থাকবে বিশেষ নিরাপত্তা

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে মিলবে যেসব সুফল

হাসিনার জালিয়াতির তিন নির্বাচন

৪৩ জেলায় ৭০০০ কিমি ঘুরে নির্বাচনি প্রচার জামায়াত আমিরের

১৯ দিনে তারেক রহমানের ৪৩ জনসভা

ভোট ডাকাতির পথপ্রদর্শক শেখ মুজিব

দুবার সংসদ নির্বাচন হয়েছিল যে বছর

কেমন ছিল ১২টি সংসদ নির্বাচন

ফল প্রকাশে নানা প্রস্তুতি ইসির স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের তরুণ প্রজন্ম