হোম > সারা দেশ

সামাজিক অপপ্রচার রোধে তথ্য যাচাইয়ের আহ্বান

বোরহানউদ্দিনে আলোচনা সভা বক্তারা

উপজেলা প্রতিনিধ, বোরহানউদ্দিন

বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা। ছবি: আমার দেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধ, তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষে ভোলার বোরহানউদ্দিনে ‘সামাজিক অপপ্রচার মোকাবিলা ও মূল্যবোধের বিকাশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎‎মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলোচনায় অংশ নেন।

‎এ সময় ইউএনও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের জন্য যেমন সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে, তেমনি অসত্য তথ্য, গুজব ও অপপ্রচার সমাজে বিভ্রান্তি এবং অস্থিরতা সৃষ্টি করছে। তাই কোনো তথ্য প্রচার বা শেয়ার করার আগে অবশ্যই তা নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করতে হবে। সচেতনতা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের চর্চাই অপপ্রচার মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।

‎তিনি আরও বলেন, একটি দায়িত্বশীল, সহনশীল ও মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও ইতিবাচক চিন্তার পথে উদ্বুদ্ধ করতে পারলেই সামাজিক অপপ্রচারের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব হবে।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা প্রয়োজন। গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য শুধু ব্যক্তি নয়, সমাজ ও রাষ্ট্রের জন্যও ক্ষতিকর। দায়িত্বশীল নাগরিক হিসেবে সবাইকে সচেতন থাকতে হবে এবং নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।

‎অনুষ্ঠান শেষে, সামাজিক অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মূল্যবোধভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০