হোম > সারা দেশ

কোটালীপাড়ার সেই বৃদ্ধের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

ছবি: আমার দেশ

সংবাদমাধ্যমে প্রকাশিত এক অসহায় বৃদ্ধের দুর্দশার খবর নজরে আসতেই তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সম্পদ বিলিয়ে নিঃস্ব হয়ে পড়া ৮৫ বছর বয়সী হাজী শামসুল হক মোল্লার নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় পরিচর্যা ও মানবিক সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামে শামসুল হকের বাড়িতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে দলটি বৃদ্ধের শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেয়। এ সময় তাঁর হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার ও সহমর্মিতার বার্তা তুলে দেওয়া হয়।

মোকছেদুল মোমিন মিথুন বলেন, ‘সরেজমিনে এসে জানতে পেরেছি, প্রতিবেদনটি প্রকাশের পর তাঁর ছেলেরা ভুল বুঝতে পেরে তাঁকে পুনরায় বাড়িতে ফিরিয়ে নিয়েছেন। তাঁরা আমৃত্যু তাঁর দায়িত্ব পালনের আশ্বাস দিয়েছেন। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করা হবে।’

সম্প্রতি ‘সম্পদ বিলিয়ে নিঃস্ব বৃদ্ধের উপলব্ধি, সন্তানদের বঞ্চিত করে নিজেই ভুল করেছি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে শামসুল হকের অসহায় জীবনের চিত্র উঠে আসে। প্রায় তিন বছর আগে নিজের জমিজমা বিক্রি করে চার মেয়েকে অর্থ দিলেও দুই ছেলেকে কিছু দেননি তিনি। পরে নিজের সঞ্চিত অর্থ ওমরাহ, দান, ধারসহ বিভিন্ন প্রয়োজনে ব্যয় করতে গিয়ে একপর্যায়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েন।

বৃদ্ধের দুর্দশার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিজের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় প্রতিনিধি দলটি বৃদ্ধের বাড়িতে গিয়ে তাঁর খোঁজ নেয়।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমদ, শাহাদাত হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় যৌথ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রনেতা মশিউর রহমান মহান ও আবদুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, এ বিষয়ে বুধবার আমার দেশ অনলাইন সংস্করণে ‘মেয়েদের দিয়েছেন সম্পদ, ছেলেদের রেখেছেন বঞ্চিত; কোটালীপাড়ায় শেষ বয়সে ছেলেদের দুয়ারে বাবা" শিরোনামের সংবাদ প্রকাশিত হয়।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০