হোম > সারা দেশ

স্ত্রীকে হত্যা করে দুই সন্তান নিয়ে পালিয়ে গেলেন স্বামী

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে দুই সন্তানকে নিয়ে পালিয়েছেন স্বামী শিপন। খবর পেয়ে নিহতের স্বজনেরা তাকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লা রেলস্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত লাকি আক্তার (২৬) পটুয়াখালীর বাউফল থানার শ্বানেস্বর গ্রামের সাত্তার হাওলাদারের মেয়ে। স্বামী-সন্তানদের নিয়ে রেলস্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন লাকি আক্তার।

নিহতের ভাগিনা ইমাম হোসেন জানান, ফতুল্লা বাজারের কসাই শিপনকে (৪০) ভালোবেসে বিয়ে করেন লাকি। তাদের সংসারে ১০ বছর বয়সি একটি ছেলে ও ছয় বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে শিপন ফোন করে জানায়, লাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার পর শিপন দুই সন্তানকে নিয়ে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, 'নিহতের স্বামীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।'

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ