হোম > সারা দেশ

রাজধানীতে ১৫তম চাঁপাই উৎসব শনিবার

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

শেকড়ের টানে এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁপাই উৎসব-২০২৬। শনিবার (৩ জানুয়ারি) দিনব্যাপী ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির উদ্যোগে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১৫তম উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে ঢাকায় বসবাসরত জেলাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এবারের উৎসবে সভাপতিত্ব করবেন রাজউকের প্রধান প্রকৌশলী ও ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম। এ ছাড়া বিশেষ অতিথি ও সমিতির উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব), যিনি জেলার একজন কৃতী সন্তান হিসেবে উৎসবের গৌরব বাড়াবেন।

জানা গেছে, উৎসবের মূল আকর্ষণ হিসেবে থাকবে ঐতিহ্যবাহী গম্ভীরা : নানা-নাতির রসাত্মক ও সমসাময়িক গম্ভীরা গান; আরো থাকছে আঞ্চলিক খানাপিনা: স্টলে থাকছে চাঁপাইয়ের বিখ্যাত ‘কালাই রুটি’ ও মাসকলাইয়ের ডাল। এছাড়া জেলার গুণীজন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।

ব্যতিক্রমী এই আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন বলেন, চাঁপাই উৎসবের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে। পাশাপাশি জেলার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও প্রবাসী চাঁপাইনবাবগঞ্জবাসীর মধ্যে সৌহার্দ্য বাড়াতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘ঢাকার ব্যস্ত জীবনের মাঝে চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ যেন এক দিনের জন্য হলেও নিজেদের সংস্কৃতিতে হারিয়ে যেতে পারে। এই উৎসব আমাদের ঐক্যের প্রতীক হিসেবে ভূমিকার রাখবে’ বলে উল্লেখ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক।

এসআই

ঝিনাইদহে খাজনার নামে চাঁদাবাজি, আন্দোলনের হুঁশিয়ারি

কুসিক প্রশাসক পদে আলোচনায় টিপু ও আবু

সহকারী শিক্ষিকাকে হেনস্তার অভিযোগের ঘটনায় সংবাদ সম্মেলন

আমার দেশে সংবাদ প্রকাশের পর মানববন্ধনের ডাক

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ব্যবসায়ীদের মার্জিমাফিক চলছে রংপুরে নিত্যপণ্যের বাজার

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই

রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ

দেড় বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা-ঢাকা বাস চলাচল শুরু

বকশীগঞ্জে আলুর বাজারে অস্থিরতা, লোকসানের আশঙ্কায় চাষিরা