হোম > সারা দেশ

অষ্টগ্রামে গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ​অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাড়ির উঠানে খেলার সময় পাশের গর্তের পানিতে পড়ে জিম মিয়া নামের দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার উপজেলার পূর্ব অষ্টগ্রাম ৪নং ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​নিহত জিম মিয়া উপজেলার পূর্ব অষ্টগ্রামের ইরান সর্দারের বাড়ির মো. রাব্বি মিয়ার ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির উঠানে খেলাধুলা করছিল শিশু জিম। খেলার একপর্যায়ে পরিবারের সবার অজান্তে সে বাড়ির পাশে পানিভর্তি একটি গর্তে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

অনেকক্ষণ পর গর্তের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ হাসান জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০