হোম > সারা দেশ

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার আগে উপজেলার দুধপাতিলা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে দুই যুবক রেললাইন অতিক্রম করার সময় দ্রুতগামী একটি ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

এদিকে, একই ঘটনায় আব্দুল কাদের নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি দুধপাতিলা গ্রামের রহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে। আহত ব্যক্তির অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০