হোম > সারা দেশ

কাঁঠালিয়ায় পিএফজির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, কাঁঠালিয়া (ঝালকাঠি)

ঝালকাঠির কাঁঠালিয়ায় পিস ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজির) আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে উপজেলা সদরের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম ফারুক সিকদার স্মৃতি সংসদে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় কাঁঠালিয়া, রাজাপুর, পিরোজপুরের ভান্ডারিয়া, ও বরগুনার বেতাগী উপজেলার বিএনপি, জামায়াত ইসলামী ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি সম্পাদকসহ জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ এতে অংশ নেন। সভায় রাজনৈতিক দলের নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সম্প্রীতি রক্ষায় অঙ্গিকার ব্যাক্ত করেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পিএফজি কাঁঠালিয়া ও পিস এ্যাম্বেসেডর গ্রুপ বরিশাল অঞ্চলের কো-অডিনেটর সাংবাদিক ফারুক হোসেন খান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সুজন সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক মো.আবদুল হালিম।

ঘাটাইলে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কমিটি গঠিত

বালিয়াডাঙ্গীতে এক বিদ্যালয়ের ৪ ছাত্রী নিখোঁজ

নোয়াখালীতে আসমা হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছাল

পার্বতীপুরে বসতবাড়ি দখল ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

পদত্যাগের এক মাস পর নিজ এলাকায় ফিরছেন সাবেক পার্বত্যমন্ত্রী

চীন মৈত্রী বেকুটিয়া সেতুর নিচে উচ্ছেদ অভিযান

হবিগঞ্জে ফিনলে চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

ভার্চুয়াল শুনানিতে পুলিশ সদস্যকে মাসুদ চৌধুরীর হুমকি

কালিগঞ্জে নিজ মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু