হোম > সারা দেশ

শিবচরে আ. লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুরের শিবচরে উপজেলা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস শিবচর উপজেলা শাখার আয়োজনে জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শিবচর পৌর শহরের মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে সমাবেশে করে তারা।

এসময় বক্তারা বলেন, জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের মাটিতে ওদের রাজনীতি করতে দেয়া হবে না। বিগত বছরে তারা ফ্যাসিস্ট আচরণ করেছেন। তারা বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা ও ব্যাংকিং সেক্টর ধ্বংস করেছে। তাদের ফাঁসির দিয়ে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস শিবচর উপজেলা শাখার সভাপতি জুবায়ের আহমেদের সভাপতিত্বে ও উপজেলা যুব মজলিস আহ্বায়ক আব্দুল মুবীনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক হাসান আব্দুল্লাহ্, জেলা কমিটির প্রশিক্ষণ-বিষয়ক সম্পাদক মো. সাদ্দাম হোসাইন, মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাহদী আল-হাদীসহ উপজেলা ও পৌরসভা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

দিনাজপুর শহর জামায়াতের অগ্রসর কর্মীদের শিক্ষাশিবির

বিএনপির নির্বাচনি সভায় হামলার মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

হাজীগঞ্জে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু

প্রেমের বিয়ের ৮ মাসেই স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে গুলি করে হত্যাচেষ্টা যুবদল কর্মীর

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ

গৃহবধূকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮