হোম > সারা দেশ

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

বগুড়া অফিস

বগুড়ায় স্কুলপড়ুয়া এক কিশোরী সমবয়সী বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে। বর্তমানে সে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত কিশোরকে এখনও পুলিশ আটক করতে পারেনি।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে শহরের একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী শিবগঞ্জ উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত কিশোর বগুড়া সদরের নামুজা গ্রামের বাসিন্দা এবং তিনিও দশম শ্রেণির শিক্ষার্থী।

মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে ওই কিশোরের সঙ্গে মেয়েটির বন্ধুত্ব গড়ে ওঠে। মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে সে ছেলেটির সঙ্গে শহরের মম ইন ইকো পার্কে ঘুরতে যায়। পরে নানা প্রলোভনের ফাঁদে ফেলে কিশোরীটিকে শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে যায় সে এবং সেখানে তাকে ধর্ষণ করে বলে ভুক্তভোগীর পরিবার দাবি করেছে।

বিকেলে বাড়ির ফেরার পথে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে সেই ছেলে বন্ধু পালিয়ে যায়। স্থানীয় লোকজন কিশোরীকে উদ্ধার করে স্বজনদের খবর দিলে পরিবারের সদস্যরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিষয়টি জানাজানি হয়।

এ ব্যাপারে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনউদ্দিন বলেন, “ভুক্তভোগী কিশোরী বর্তমানে আশঙ্কামুক্ত। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।”

দলিল লেখক হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন

লামায় ঠিকাদারের গাফিলতি, সড়ক ও ব্রিজের নির্মাণ কাজ বন্ধ

২৫ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল শুরু

‎বাহুবলে ট্রাকসহ কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, ৫ চোরাকারবারি আটক

ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম পদ্মা নদীর তীব্র ভাঙনে বিলুপ্তির পথে

শাহরাস্তিতে গভীর রাতে ডাকাতির ঘটনায় গৃহবধূ নিহত, আহত আরেক গৃহবধূ

চট্টগ্রামের লোহাগাড়ায় নেমে গেছে পানি, ভেসে উঠেছে ক্ষতচিহ্ন

তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের

আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চগড়ের মালেকের স্নাতক ডিগ্রি অর্জন

কালিয়াকৈরে প্রাইভেটকারসহ ৫ ডাকাত গ্রেপ্তার