হোম > সারা দেশ

৪৩ মাস পর আদালতের রায়ে ইউপি চেয়ারম্যান হলেন তাহের

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

প্রায় ৪৩ মাস পর আইনি লড়াইয়ের মাধ্যমে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আদালতে রায় পেলেন বিএনপি নেতা আবু তাহের আজাদ।

বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মাহবুব আহমেদ প্রকাশ্য আদালতে ভোট পুনর্গণনা শেষে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। আবু তাহের আজাদ মদন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। এর আগে তিনি উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাইটাল ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মো. সাফায়াত উল্লাহ রয়েলকে ৩৫ ভোটে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলাফলে দেখা যায়, সাফায়াত উল্লাহ পেয়েছিলেন ৫ হাজার ২২৬ ভোট এবং আনারস প্রতীকের প্রার্থী আবু তাহের পেয়েছিলেন ৫ হাজার ১৯১ ভোট।

ফলাফলের বিরোধিতা করে ওই বছরের এপ্রিল মাসে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন আবু তাহের। মামলায় তিনি ভোট পুনর্গণনার দাবি জানান। তবে প্রাথমিকভাবে মামলাটি খারিজ হয়ে গেলে তিনি উচ্চতর আদালতে আপিল করেন। বহু জটিলতা শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতে ভোট পুনর্গণনা করা হলে দেখা যায়, আবু তাহের তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাফায়াত উল্লাহর চেয়ে ৮৩৮ ভোট বেশি পেয়েছেন। পরে বিচারক তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

আবু তাহেরের আইনজীবী অ্যাড. কায়সার আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রকাশ্য আদালতে ভোট গণনার মাধ্যমে সঠিক ফলাফল উঠে এসেছে। এতে প্রমাণ হয়েছে, তাহের প্রকৃত বিজয়ী ছিলেন। আদালতের এ রায় সুবিচারের দৃষ্টান্ত।’ প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাফায়াত উল্লাহর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে, তৎকালীন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার (ইউএনও) বুলবুল আহম্মেদকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

জুলাই বিপ্লবে যাত্রাবাড়ীর দুই হত্যা মামলায় ঝিনাইদহের ৫ আ. লীগ নেতা আসামি

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন