মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভারতে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে এবং দেশের কয়েকটি সীমান্তে ভারতীয় উগ্রবাদী জঙ্গীগোষ্ঠীর হামলার প্রতিবাদে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদ
মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভারতে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে এবং দেশের কয়েকটি সীমান্তে ভারতীয় উগ্রবাদী জঙ্গীগোষ্ঠীর হামলার প্রতিবাদে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ মিছিলটি শহরের চৌমুহনা থেকে বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান সড়কে সমাবেশে শেষ হয়।
এ সমাবেশে বক্তব্যে রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সাধারণ সম্পাদক
মিজানুর রহমান ভিপি মিজান।
সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালি সিদ্দিকি,আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, বকসি মিছবাহউর রহমান, আব্দুল হক, মাহমুদুর রহমান, স্বাগত কিশোর দাস চৌধুরী, আবুল কালাম বেলাল, গাজী মারুফ আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ প্রমুখ।
জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, ভারতের তাবেদার এই স্বৈরাচারীনি শেখ হাসিনা। ভারতে পলায়ন করে শেখ হাসিনা সেখান থেকে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের কলকাটি নাড়ছে। এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই। এটা ভারতের তাবেদার রাষ্ট্র নয়। তাদের মদদপুষ্ট শেখ হাসিনার রাষ্ট্র নয়। এটা একটি গণবিপ্লবের মাধ্যমে গঠিত সরকার। জনগণের ম্যানডেট নিয়ে, জনগণেন সমর্থনের একটি সরকার। এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দিতে প্রস্তুত রয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান বলেন, এই স্বৈরাচারীনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে, ভারতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। দীর্ঘ সাড়ে পনেরো বছর লুটপাট জুলুম নির্যাতন করে, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এই টাকা খরচ করে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশ জনগণ প্রস্তুত রয়েছে।