হোম > সারা দেশ

চেয়ারম্যানসহ ৬৫ জনের বিরুদ্ধে মামলা

মাদারীপুরে তিন খুন

মাদারীপুর প্রতিনিধি

আধিপত্য নিয়ে ইউপি চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে তিন জন খুনের ঘটনায় মাদারীপুরের

কালকিনি থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহত আতাউর রহমান আক্তার শিকদারের

পিতা মতিউর রহমান।

সোমবার সকালে দায়ের করা মামলায় প্রধান আসামী করা হয়েছে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে। এছাড়াও ৬৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ৬০ জনকে।

পুলিশ ও স্থানীরা জানান, গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) ভোরে আধিপত্য বিস্তার আর স্থানীয় কোন্দলের জেরে মাদারীপুরের বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার আতাউর রহমান আক্তার

শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সহযোগি সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যা করে

প্রতিপক্ষের লোকজন। দীর্ঘ দিন ধরে বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও

মেম্বার আক্তার শিকদারের সাথে দ্বন্দ্বের কারণেই এই তিন জন খুন হয়েছে বলে নিহতের

পরিবারের দাবী।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আমীন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি

বলেন, তিন খুনের ঘটনায় নিহতের পিতা মতিউর রহমান হত্যা মামলা করেছে।

আসামীদের নাম আপাতত বলা যাচ্ছে না। কারণ এতে আসামীরা গা-ঢাকা দিতে

পারে। আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে। প্রযুক্তির মাধ্যমেও আসামীদের অবস্থান

সনাক্তের চেষ্টা চলছে। তবে বাঁশগাড়ীর বর্তমান চেয়ারম্যান ও তার ভাইকে আসামী করা

হয়েছে। বাকিদের নাম বলা যাবে না।’

ভারত সীমান্তে বাংলাদেশির মৃত্যু

চরমোনাই পীরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ কুমিল্লার এমপির

লোহাগড়ায় বিরিয়ানির প্রলোভন দেখিয়ে জয় বাংলা, গ্রেপ্তার ২

শেকৃবির দেয়ালে বিশ্বকাপ হাতে মেসি

লামায় জামগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম বন্দরের নিলাম শেডের আগুন নিয়ন্ত্রণে

ভাঙ্গুড়ায় পুকুর থেকে মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

রামগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

দৌলতখানে প্রবাসীর বিরুদ্ধে মানব পাচারের মামলা দিয়ে হয়রানি

শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত