হোম > সারা দেশ

কাঁঠালিয়ায় হত্যাচেষ্টা মামলার সাক্ষীকে কুপিয়ে জখম

উপজেলা প্রতিনিধি, কাঁঠালিয়া (ঝালকাঠি)

ঝালকাঠির কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক হত্যা চেষ্টা মামলার স্বাক্ষী মো. রায়হান হাওলাদার (৩০) কুপিয়ে জখম করেছে মামলার আসামীরা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার আওরাবুনিয়া এলাকার বীরমুক্তিযোদ্ধা ইউসুফ আলী বকসের বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।

আহত রায়হান হাওলাদার উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর ছিটকি গ্রামের মো. ইদ্রিস হাওলাদারের ছেলে ও স্থানীয় আকনের হাটের রড সিমেন্ট ব্যবসায়ী।

মামলার বিবরণে জানাগেছে, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় ৭০ নং উত্তর চড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান কবিরকে গত ২১ ফের্রুয়ারী শুক্রবার পঞ্চায়েতের বাজারে বসে আসামী আলম মীর ও তার লোকজন মারধর করে। এক পর্যায় গলা টিপে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করে আসামীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। এ ঘটনায় আহত শিক্ষক আহসান কবির বাদী হয়ে ৬জনকে আসামী করে গত সোমবার থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। আজ বৃহস্পতিবার দুপুরে মামলার আসামীরা রায়হানকে একা পেয়ে রামদাও দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

থানার ওসি মংচেনলা জানান, বিষয়টি শুনেছি। এখনও লিখিত অভিযোগ পাইনি। শিক্ষক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী আলম মীরকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

দেবিদ্বারে পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি