হোম > সারা দেশ

সাভারের সেই ‘সিরিয়াল কিলার’ ভবঘুরে সম্রাটের মৃত্যু

আমার দেশ অনলাইন

ঢাকার সাভারের আলোচিত ‘সিরিয়াল কিলার’ ভবঘুরে সম্রাট ওরফে সবুজ শেখের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, সম্রাট ওরফে সবুজ শেখ কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

সকালে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে সম্রাটের মৃত্যু হয়েছে।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পুলিশের তথ্যানুযায়ী, প্রায় দুই মাস আগে গ্রেপ্তার হওয়ার পর থেকে সম্রাট কারাগারেই ছিলেন। তিনি মুন্সীগঞ্জের বাসিন্দা পান্না শেখের ছেলে। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

গত ১৯ জানুয়ারি সাভারের একটি কমিউনিটি সেন্টারে জোড়া খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি আরো কয়েকটি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। মোট ছয়টি হত্যা মামলায় তাকে আসামি করা হয়।

গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে সম্রাটকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারেই ছিলেন।

ঈদযাত্রায় লেভেল ক্রসিংয়ে মৃত্যুফাঁদ, প্রতিদিন ঝরছে গড়ে তিন প্রাণ

পার্বতীপুরে ৩ হাজার ৭ শত ইয়াবাসহ নারী আটক

আলবেনিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে কটিয়াদী যুবকের মৃত্যু

খালেদা জিয়ার উপহারের সেই ‘কালা মানিক’ বিক্রি হলো ২০ লাখে

জঙ্গল সলিমপুরে হামলার আগে ৫ পয়েন্টে রাস্তা কেটে দেয় সন্ত্রাসীরা

১০ বছর পর বকেয়া ভাড়া পরিশোধ করে নজির গড়লেন আলামিন

খুলশীতে জায়গা দখলকে কেন্দ্র করে গোলাগুলি

টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয়

মোংলায় চাঁদা না দেওয়ায় হামলা, নারীসহ আহত একাধিক

কুঁড়ার মিল থেকে সরকারি বরাদ্দের শতাধিক বস্তা চাল উদ্ধার