হোম > সারা দেশ

মন্ত্রী করার লোক খুঁজে পাবে না বিএনপি: ফরহাদ মজহার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে ফরহাদ মজহার

দলকে ঠিক না করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেয়া হলে মন্ত্রী করার লোক খুঁজে পাবে না বলে মন্তব্য করেছেন কলামিস্ট ফরহাদ মজহার।

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ফরহাদ মজহার বলেন, অভ্যুত্থানের পরে নতুন গঠনতন্ত্র প্রণয়নে মনোযোগী না হয়ে যারা শুধু নির্বাচন নির্বাচন করছেন তারা পতিত ফ্যাসীবাদী শাসনই ফিরিয়ে আনার অপচেষ্টা করছেন। শুধু ব্যালটের মাধ্যমে নয়, রক্ত দিয়েও নির্বাচন হয়। বর্তমান সরকার রক্তের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

তিনি আরো বলেন, দেশকে পুরোপুরিভাবে ফ্যাসিবাদ মুক্ত করতে হলে স্যাকুলার ফ্যাসিবাদ এবং ধর্মীয় ফ্যাসিবাদকে একই সাথে মোকাবেলা করতে হবে। আওয়ামী লীগের আমলে বিরোধীমতকে ‘জঙ্গী’ ট্যাগ দিয়ে দমন করা হতো। এখন কারোর বিরুদ্ধে বললে র’এর এজেন্ট ট্যাগ দেয়া হচ্ছে। মুক্তিযুদ্ধকালীন জামায়াত ইসলামের ভূমিকার সমালোচনা করেন ফরহাদ মজহার। বলেন, যুদ্ধের পরই জামায়াতের নাম পরিবর্তন করা উচিত ছিল। কিন্তু তা তারা করেননি। জুলাই বিপ্লবের পর তাদের রাজনীতি নতুন করে ঢেলে সাজানোর উপযুক্ত সময় চলছে। কিন্তু এই সময়টিও তারা হেলায় হারাচ্ছে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সাবেক চেয়ারম্যান শহীদুল হক, অধ্যাপক আর রাজী, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি প্রমুখ।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে