হোম > সারা দেশ

রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’সহ অভিযানে গ্রেপ্তার ৫৪

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’সহ নিয়মিত অভিযানে মহানগরী ও জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৫৪ জনকে গ্রেপ্তার করেছে। যৌথ বাহিনীর অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানিয়েছেন আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে রাজশাহী মেট্রোপলিটন (আর এমপি) সদর দপ্তর হতে এই অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। শুরুতেই মহানগরীর সিএনবি মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট, আলুপট্টি, তালাইমারী, ভদ্রা, রেলগেট সহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করে। রাতে যৌথবাহিনী নগরীর বিভিন্ন জায়গা হতে বিভিন্ন মামলার চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

অপারেশন ডেভিল হান্ট এ গ্রেপ্তাররা হলেন- ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নয়ন শেখ, আওয়ামী লীগ কর্মী আব্দুল হানিফ, দমকুড়া থানার নতুন মধুপুর এলাকার সাব্বির আহমেদ, দাম কুড়া থানার বিন্দারামপুর এলাকার রহিদুল ইসলাম ওরফে বিশাল। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে, রাজশাহী জেলার বিভিন্ন থানা পুলিশ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে