বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি
সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান ও পলাতক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শুক্রবার দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নে নিজ এলাকায় ফিরলে উদরকোনা পালপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর সিনিয়র এএসপি (মিডিয়া অফিসার) মসিউর রহমান সুহেল জানান, আনা মিয়াকে ওসমানীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, গ্রেপ্তারকৃত আনার বিরুদ্ধে জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলা ও গুলি বর্ষণের অভিযোগ রয়েছে।