হোম > সারা দেশ

সাপাহার সীমান্তে শিশুসহ চারজনকে পুশইন

সাপাহার সীমান্তে শিশুসহ চারজনকে পুশইন

উপজেলা প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতে বসবাসকারী ৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ।

পুশইন করা বাংলাদেশিরা হচ্ছেন নড়াইল জেলার উথলি গ্রামের মো: ইমদাদুল হকের স্ত্রী মোছা. হেনা খাতুন (৩৮) এবং একই জেলার চাঁনপুর গ্রামের বালাম শিকদারের স্ত্রী মোছা. রুপালী খাতুন (৩৫), তারই সন্তান মোছা. চাঁদনী (৮) ও মো. রমজান (আড়াই বছর)।

সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তের মেইন পিলার ২৪৬/২-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে রসুলপুর গ্রামের জামে মসজিদের কাছ থেকে ১৬ বিজিবি টহল দলের সদস্যরা তাদের আটক করে সাপাহার থানায় সোপর্দ করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন, বিজিবি প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি করেছে। তবে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

আটককৃতরা বাংলাদেশি নাগরিক। প্রায় ১০ বছর যাবৎ তারা কাজের সন্ধানে ভারতে গিয়ে ভারতে বসবাস করছিল বলে বিজিবি সদস্যরা জানিয়েছেন।

ফুলবাড়ীয়ায় তীব্র গরমে লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

সারা দেশে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী